কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার নিজ গ্রাম গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করলেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ১৭ বছর পরে জনগণ স্বাধীন ভাবে ভোট দিতে পারছে। আমরা ১৭ বছর যাবৎ ভোটের অধিকারের জন্যই আন্দোলন করেছি। মানুষ গণতান্ত্রিক ক্ষমতা পাবে, ভোট দেয়ার অধিকার পাবে, জনগণ যাদেরকে মনে করবে, ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবে, সংসদে পাঠাবে এবং তারা সরকার প্রতিষ্টা করবে, সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করবে।
এ লক্ষ্যে আজকে ভোট হচ্ছে, জনগণ সারাদেশে ভোট দিচ্ছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে এবং ধানের শীষকে সমর্থন দিচ্ছে।