ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় দায়িত্বরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়। পোলিং অফিসারের নাম মোঃ মুজাহিদুল ইসলাম। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক।
আজ ( ১২ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্র নং–৫১ তে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ মুজাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।