ভোট দিলেন অনন্ত-বর্ষা

স্ত্রী নায়িকা বর্ষাকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। 

ভোট শেষে সাংবাদিকদের কাছে অনন্ত জলিল বলেন, ‘আমি চাই দেশের সব মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি নাগরিক যেন স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’