বিপর্যস্ত স্বামীর জন্য দেয়া চাইলেন বর্ষা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ভয়াবহ আর্থিক সংকটে পড়ে দেউলিয়ার পথে চিত্রনায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত ( অনন্ত জলিল)। স্বামীর এমন পরিস্থিতি নিয়ে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন নায়কের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়। জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সবসময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’



সবার কাছে দোয়া চেয়ে নায়িকা লিখেছেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন। বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত