যারা ইতোমধ্যে ভোট প্রদান করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি ধন্যবাদ জানান।
তারেক রহমান তার ফেসবুক পোষ্টে লেখেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।
যারা এখনও ভোট দেননি তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় তিনি দেশ গড়ার অঙ্গীকার করে বলেন, আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।