চলচ্চিত্রের তিন জনপ্রিয় অভিনেত্রী ও সহদোর কোহিনূর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশান আরা চম্পা। যে কোনো অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় তাদের। ব্যতিক্রম হলো না এবারের নির্বাচনেও। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন ‘তিন কন্যা’। গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বলভাবে ছবির জন্য পোজ দেন তারা।
নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ববিতা বলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে- এটাই চাই।’