শরীয়তপুর-৩ আসনে ১ লাখ ৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট। ধানের শীষ প্রার্থী ৩৮ হাজার ৫৯৩ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন।
দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।
এবারের নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৯৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ১৯২জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।