মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচিত বিএনপির আব্দুস সালাম আজাদ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, বিএনপির আব্দুস সালাম আজাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির  প্রার্থী মাজেদুল ইসলাম শাপলা কলি প্রতীকে পান ৫৫ হাজার ৫৬০ ভোট।

এছাড়া এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী কে. এম. বিল্লাল ১৩ হাজার ২১৩ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী আশিক মাহমুদ ৬৩৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. নোমান মিয়া ২ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।