বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলী আহম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদ কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট শেষে তিনি গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে কালিরখাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।