১৮ বছর পর ভোট দিলেন হেফাজত আমির

দীর্ঘ ১৮ বছর পর ভোট দিয়েছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১টার দিকে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসাকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচিত এই ৯০ বছর বয়সী প্রবীণ আলেম নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচনে ভোট দেননি বলে জানান তার নাতি ও হেফাজত নেতা রহমতুল্লাহ বাবুনগরী।