ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ জয় পেয়েছে। আসনগুলো হলো বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩ আসনে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এমন তথ্য জানাগেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
বান্দরবান
হ্যাঁ ভোট পেয়েছে ৭১ হাজার ৪১৭টি, না ভোট পেয়েছেন ৯০ হাজার ১৫৬। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২টি।
চট্টগ্রাম-১৩
হ্যাঁ ভোট পেয়েছে ৮০ হাজার ৫৮০টি। না ভোট পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬টি।
রাঙ্গামাটি
হ্যাঁ ভোট পেয়েছে ৭১ হাজার ৬৯৯টি। না ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭টি।
খাগড়াছড়ি
হ্যাঁ ভোট পেয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। না ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।