জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। তবে দলটি কোনো জাতীয় সরকারে অংশ নেবে না বরং শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান তারেক রহমান। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের এ কথা জানান আব্দুল্লাহ তাহের।
সাংবাদিকদের তাহের বলেন, এটি রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। জামায়াত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না। শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে।
সাক্ষাতে আইনশৃঙ্খলার বিষয়ে সরকার যেনো নজর দেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত আমির।