সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) তথ্যানুযায়ী ঢাকা প্রায়শই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে বা এর আশাপাশে অবস্থানে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি।
বায়ুদূষণে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্বের ১২০ শহরের মধ্যে সপ্তম স্থানে অবস্থানে আছে ঢাকা। ১৮১ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার দুপুর ১টা ৪৯ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী,৩৭৪ একিউআই স্কোর নিয়ে মিশরের কায়রো শহর শীর্ষে রয়েছে। এছাড়া পাকিস্তানের লাহোর, সেনেগালেন ডাকার শহর, আফগানিস্তানের কাবুল, ইসরাইলের তেল আবিব ও ভারতের দিল্লি যথাক্রমে ২৭০, ২৬৫, ১৯২, ১৮৬ ও ১৮৬ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।