চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ

খণ্ডকালীন শিক্ষক অপসারণে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন-বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক অপসারণে পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। এ সময় কলেজ অধ্যক্ষের কক্ষ ও ৩টি পরীক্ষার কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়ের পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীরা তা বয়কট করেন। এ সময় পরীক্ষার কক্ষ থেকে বেরিয়ে যান শিক্ষার্থীদের একাংশ। পরে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে কলেজ মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কলেজ অধ্যক্ষের কক্ষ ও ৩টি পরীক্ষার কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

জানা যায়, কলেজের ১১৩ নম্বর কক্ষে ৭ জন নারী শিক্ষার্থী, ১১৪ নম্বর কক্ষে ৯ জন নারী শিক্ষার্থী এবং ১২০ নম্বর কক্ষে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বাইরের দিক থেকে তালা দেয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায়।