সাবেক ব্রিটিশ রাজপুত্র গ্রেফতার

দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে অসংখ্য অভিযোগের মুখোমুখি হয়েছিলেন সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। তবে এবার তাকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেফতার করে। আজই তার ৬৬তম জন্মদিন। তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। 

টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে। ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।