শাহজাদপুরে বিষ দিয়ে জমি নষ্ট করল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের শাহজাদপুরের পল্লী অঞ্চল পোরজনা ইউনিয়নে এক কৃষকের কয়েক বিঘা ধান বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে একদল দৃর্বৃত্তরা। থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার পোরজনা ইউনিয়নের কাকুরিয়া মৌজার ক্ষিদ্র পুঠিয়া গ্রামের আব্দুল মালেকের ফসলি জমিতে বিষ দিয়ে দুর্বৃত্তরা ধান নষ্ট করে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে জমির মালিক আ. মালেক বলেন, আমার ফসলি জমিতে বিষ দিয়ে ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা, এতে প্রায় আমার ২ লাখ টাকার  ক্ষতি সাধিত হয়েছে। শাহজাদপুর থানায় আকাজ আলী (আকো), শরিফুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।