রাজধানী পৃথকস্থান থেকে দুটি মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজার ও জুরাইনে পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা (৭০) ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা (৫৫) বছরের দুই ব্যক্তির মরদেহ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীনবন্ধু রায় জানান, খবর পেয়ে বিকালের দিকে মগবাজার দরবার শরীফের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন মাজারে ভাসমানভাবে থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

অপরদিকে, শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, বিকালে খবর পেয়ে জুরাইন সালাউদ্দিন পেট্রোল পম্পের পাশ থেকে অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে মৃত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।