বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

লক্ষ্মীপুরের কমলনগরের বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নিখোঁজের চারদিন পর কিশোর মাসুমের (১৭) মরদেহ পাওয়া যায়। শনিবার বিকালে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মাসুম উপজেলার চর ফলকন জাজিরা এলাকার নুর উদ্দিনের ছেলে।

এরআগে গত বুধবার সকালে মেঘনা নদীর চর কাঁকড়ায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন মাসুম।

পরিবার সুত্রে জানান, গত বুধবার মাসুম তার পুরনো বন্ধু ১৪ জন মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর কাঁকড়ায় ঘুরতে যান। বেলা ১টার দিকে তাদের ১১জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যান। পরে মাসুম তার দুই বন্ধু নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ আসলে তারা ৩জন ঢেউয়ের সঙ্গে ভেসে যায়। এক পর্যায়ে ২ জন তীরে ফিরে আসলেও মাসুম নিখোঁজ হয়ে যায়। পরে পুরো সময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় অন্যসব বন্ধুরা চলে আসে। অনেক খোঁজাখুঁজি পরও তাকে পাওয়া যায়নি।

কমলনগর থানা কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌ পুলিশকে অবগত করা হয়েছে। তারা নদীতে ডুবুরিসহ একাধিক মাধ্যমে খোঁজাখুঁজি করে। এবং তার মরদেহ উদ্ধার হয়।