ঝিনাইদহে মাদকবিরোধী কর্মসূচি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

মাদক প্রতিরোধ  ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচির আয়োজন করে সিটিজেন ফোরাম ও মাদক প্রতিরোধ আন্দোলন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠন দুটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

কর্মসূচীতে সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররম, মাদক প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মিজানুর রহমান বাবুল, সিটিজেন ফোরামের সদস্য  আব্দুস সালাম, লাকি খাতুন, আসাদুজ্জামান আসাদসহ অন্যরা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বক্তারা, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত