গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সুপার স্টার গ্রুপ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সুপার স্টার গ্রুপের সব কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।
চুক্তির আওতায় সুপার স্টার গ্রুপের সব কর্মী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা গার্ডিয়ানের সমন্বিত লাইফ ইন্স্যুরেন্স সুবিধা ও চিকিৎসা-সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসুরক্ষা আরও জোরদার হবে।
সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গার্ডিয়ানের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টিম লিডার (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ সার্ভিস জিনাত ফেরদৌসী এবং কি-অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক।
সুপার স্টার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম; জেনারেল ম্যানেজার (আইসিসিডি) মো. জাজমুল হক; ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) সুবীর কুমার দাস; এবং ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) কাজী তানভীর আহমেদ।