ইলেকশন মেকানিজমের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। গতকাল শনিবার রাজধানীর রামপুরায় জামিয়া কারিমিয়া অডিটরিয়ামে সংসদ নির্বাচনপরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, অনেক ত্যাগ-রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী, দলের জেলা সভাপতি ও সেক্রেটারি সভায় অংশগ্রহণ করেন।