জীবনকে রাঙিয়ে তুলতে বর্তমানে প্রায় সবাই কম বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট কার্ডের বিড়ম্বনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে. তারই বাস্তব চিত্র তুলে ধরতে নির্মিত হলো ‘প্রবাসির ক্রেডিট কার্ড‘। সম্প্রতি নেপালের বিভিন্ন লোকেশনে রাজীব মণি দাসের রচনা ও মো. ফাহাদ‘র পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসেন প্রমুখ।
মো. ফাহাদ বলেন, ক্রেডিট কার্ড না বুঝে ব্যবহার করলে মানুষের যে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে সে নিজেও জানে না। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেককে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। গল্পে ক্রেডিট কার্ডের সুফল ও কুফল দুই দিকই দক্ষ ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছেন রচয়িতা।
রাজীব মণি দাস বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারকারি প্রত্যেকটি মানুষ কিভাবে যেন ঋণের মধ্যে আটকে যায়, সেটা অনেক সময় মানুষ বুঝতেই পারে না। আর না বুঝে ক্রেডিট কার্ড ব্যবহারের কারণে অনেক সময় মানুষের জীবনে নেমে আসে বিষাদের কালো ছায়া।