নতুন সরকারের সূচনায় রিজার্ভে সুবাতাস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ হাজার ৮৬২ দশমিক ০২ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ১০৭ দশমিক ৮২ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলারে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত