পাস্তা সেদ্ধ করা পানির নানা ব্যবহার

অনেকের বাড়িতেই কমবেশি পাস্তা রান্না হয়। রান্নার আগে পাস্তা সেদ্ধ করার পর সাধারণত তার পানিটা ছেঁকে ফেলে দিই। কিন্তু এই পানি ফেলে না দিয়ে যদি রেখে দেন, তা হলে নানা ঘরোয়া নানা কাজে ব্যবহার করতে পারি।

ঘরের গাছে পানির দেওয়ার পরিবর্তে পাস্তা সেদ্ধ পানি দিন। সারের কাজ হবে। এ ছাড়াও এই পানি খনিজ ও ভিটামিন সমৃদ্ধ, যা গাছপালা এবং ফুলের বৃদ্ধি বাড়ায়। তাই পাস্তা সেদ্ধ পানি ফেলে না দিয়ে ঘরের বাগানের গাছাপালায় দিন।

পিৎজার ময়দা মাখার সময়ে যদি পাস্তা সেদ্ধ করা পানিটি ব্যবহার করেন, তা হলে পিৎজার ব্রেডটি নরম, তুলতুলে হবে। ভাত রান্নার জন্য সাধারণ পানির পরিবর্তে, পাস্তা সেদ্ধ করা পানি ব্যবহার করুন। এতে ভাত আরও সুস্বাদু হবে।

যদি পাস্তা সস ব্যবহার করে শেষের দিকে বেশি ঘন হয়ে যায়, তাহলে তাতে একটু পাস্তা সেদ্ধ পানি মেশান। এতে সস পাতলা হবে।

পা ব্যথা কমায় সারা দিনের ব্যস্ততা, দৌড়ঝাঁপের কারণে দিনের শেষে পায়ে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। পাস্তা সেদ্ধ পানি হালকা গরম থাকা অবস্থায় পাত্রে ঢেলে তার মধ্যে পা ডুবিয়ে রাখুন। এতে পায়ের ব্যথা কমবে।

রান্নার সময়ে মসলা ভালো করে না কষালে তরকারি ভালো স্বাদ হয় না। অনেক সময়ে মসলা একটু বেশি শুকিয়ে গিয়ে কড়াইয়ে লেগে যায়। তখন আমরা সামান্য পানি দিয়ে ঠিক করে নিই। এই পানিটা না দিয়ে যদি পাস্তা সেদ্ধ করা পানি ব্যবহার করা হয়, তাহলে তরকারি অনেক বেশি সুস্বাদু হবে।