হঠাৎই বাংলাদেশ ব্যাংক ছাড়লেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে-এমন গুঞ্জনের পর তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে উপস্থিত হলেও হঠাৎ করেই তার অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয় জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্তভাবে বলেন, আমি পদত্যাগ করিনি তবে খবরে শুনেছি। এর বাইরে আর কোনো মন্তব্য না করেই তিনি দ্রুত ব্যাংক প্রাঙ্গণ ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে আসেন গভর্নর। কিন্তু তার অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে কথা বলার প্রয়োজন বোধ করেননি। বরং কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই তিনি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ছেড়ে চলে যান। তার এই আকস্মিক প্রস্থানকে ঘিরে ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।