ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়েছেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন প্রমুখ।