ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজাসহ মো. খোকন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জের মরাখলা ১ নম্বর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত খোকন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাজনাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বর্তমানে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই মনোয়ারসহ পুলিশের একটি দল মরাখলা এলাকায় অভিযান চালিয়ে খোকনকে দুই পুরিয়া গাঁজাসহ আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত