হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে সঞ্জয় লীলা বানসালি!

বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ৬৩তম জন্মদিন আজ। আর বিশেষ এই দিনেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক উদ্বেগজনক গুজব। তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের স্যার এইচ.এন. রিলায়েন্স হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। তবে অল্প সময়ের মধ্যেই সঞ্জয় লীলা বানসালির পরিবার ও প্রযোজনা সংস্থা এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায়। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি)  বানসালি প্রোডাকশনের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, ‘সঞ্জয় লীলা বানসালি একেবারে সুস্থ আছেন। তিনি কেবলমাত্র রুটিন মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। উদ্বেগের কোনো কারণ নেই। সকলের ভালোবাসা, যত্ন ও উদ্বেগের জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ এই বিবৃতির পর ভক্তদের স্বস্তি ফিরে আসে।