নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা

নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।

কলম্বোতে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ উইকেটে ১৬৮ রান করে নিউজিল্যান্ড। রান তাড়ায় রাচিন রবীন্দ্রর স্পিনে ১২.২ ওভারে ৫৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে আর ঘুরে দাড়াতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা ১০৭ রানে আটকে যায়।

অথচ ম্যাচে একটা সময় এগিয়েই ছিল শ্রীলঙ্কা। ৮৪ রানেই নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা। তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন দুই অলরাউন্ডার ম্যাকনকি ও স্যান্টনার। ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েছেন এই দুজন।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে স্যান্টনার করেছেন ২৬ বলে ৪৭ রান। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ম্যাকোনচি।

এই জয়েও নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। তাদের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত স্কোর 

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭ (স্যান্টনার ৪৭, রবীন্দ্র ৩২; তিকশানা ৩/৩০, চামিরা ৩/৩৮) শ্রীলঙ্কা: ২০ ওভারে ১০৭/৮ (কামিন্দু ৩১, ভেল্লালাগে ২৯; রবীন্দ্র ৪/২৭, ফিলিপস ১/২১) ফল: নিউজিল্যান্ড ৬১ রানে জয়ী ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র