ঢাকা বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে লাহোর

দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে ঢাকা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ মান নিয়ে অর্থাৎ ১৭৪ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

দুপুর ২টা ২৮ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ১৯২ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর শীর্ষে রয়েছে। এছাড়া উগান্ডার কাম্পালা, ভারতের কলকাতা ও দিল্লি শহর যথাক্রমে ১৮১, ১৬৫, ১৫৯, একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, চর্তুথ ও পঞ্চম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।