নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন নার্স রিতা হালদার। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ।

শনিবারন (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।