জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন। ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিমদের ভাতার ব্যবস্থা, কৃষি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, মাদকমুক্ত, জুয়ামুক্ত, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত এসব সুবিধা জনগণ ভোগ করবে।
আজ শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও উন্নয়ন কার্যক্রম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
পরে প্রতিমন্ত্রী জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মেধা ও সততার ভিত্তিতে মূল্যায়ন হবে। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। অনিয়ম-দুর্নীতির সঙ্গে যে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।