দৌলতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে কর্মকর্তাদের মত বিনিময়

নবনির্বাচিত মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস. এ জিন্নাহ কবির এর সঙ্গে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার (২ মার্চ) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।  

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও মেহেরুবা পান্না, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি মো. কমর উদ্দিন, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, সাব-রেজিস্টার তানিয়া সুলতানা, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়াসহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।   

নির্বাচনের পর এই প্রথম দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মানিকগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির সরকারিভাবে আগমন করেন। 

প্রথমে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম অন্যান্য কর্মকর্তা বৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সেবা কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।