দেশ ছাড়তে গিয়ে বিপাকে সাবেক উপদেষ্টা আদিলুর!

অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

নেপালের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে আজ সোমবার (২ মার্চ) বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং নানা ধরনের প্রশ্ন করেন।

সূত্র জানায়, সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তা তাকে অযাচিতভাবে হয়রানি করেন বলে আদিলুর রহমান অভিযোগ করেন। তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্যের কথা জানালেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে নির্দেশনা পেয়ে তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসবির এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে যতটুকু সময় লেগেছে তাই করা হয়েছে। তাকে কোন ধরনের হয়রানি করা হয়নি।