লক্ষ্মীপুরে চর রমনী মোহনের করাতিরহাট এলাকার সবজিখেত থেকে ২৭ বছরের যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। সোমবার (২ মার্চ) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
যুবকের পুরো শরীরের আঘাতের চিহৃ রয়েছে। তাকে নির্যাতনে হত্যার পর লাশ সবজিখেতে ফেলে যায় দূর্বৃত্তরা। এখনো পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারে নি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চর রমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার একটি সবজি ক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গত ১৫দিন ধরে উক্ত যুবক ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখতে পেয়েছে বলে জানান স্থানীয়রা। পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।