যে অভ্যাসে মস্তিষ্কের ক্ষতি 

বিশেষজ্ঞদের মতে, আমরা প্রতিদিন অনেক কাজ করি যা মস্তিষ্কে প্রভাব ফেলে। বছরের পর বছর এই অভ্যাসগুলো চলতে থাকলে স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগে সমস্যা, এমনকি মানসিক অসুস্থতার ঝুঁকিও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতি ঘণ্টায় অন্তত ৫-১০ মিনিট হাঁটা উচিত। রোজ ৬ ঘণ্টার কম ঘুম হলে, মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম পায় না। ঘুমের সময়ই মস্তিষ্ক নিজেকে ‘রিফ্রেশ’ করে এবং অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়। দীর্ঘদিন ঘুম কম হলে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে এবং মেজাজ খিটখিটে হয়। অতিরিক্ত মোবাইল, ল্যাপটপ, টিভির নীল আলো ঘুমের ক্ষতি করে। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকলে, মস্তিষ্ক বিশ্রাম পায় না। এতে মনোযোগ কমে এবং উদ্বেগ বাড়তে পারে। মানসিক চাপ বা স্ট্রেস থাকলে, শরীরে ‘কর্টিসল’ হরমোন বাড়ে। দীর্ঘদিন এভাবে চললে, স্মৃতিশক্তির ক্ষতি হতে পারে। ফলে কাজের ফাঁকে বিশ্রাম, গান শোনা বা মেডিটেশন উপকারী। অতিরিক্ত তেল, ভাজাভুজি, জাঙ্ক ফুড, বেশি চিনি এসব মস্তিষ্কের জন্য ক্ষতিকর। এতে শরীরে প্রদাহ বাড়ে, যা ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতায় প্রভাব ফেলে। যে কারণে ফল, সবজি, বাদাম ও মাছ বেশি খাওয়া উচিত। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা হালকা শরীরচর্চা মস্তিষ্কে অক্সিজেন ও রক্ত সরবরাহ বাড়ায়। এতে মন ভালো থাকে এবং স্মৃতিশক্তি উন্নত হয়। তখনই মস্তিষ্ক দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।