জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’।
সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কলা ও মানবিকী অনুষদের ১০৩ নম্বর কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার যোগ দেন।
তিনি বলেন, আজকের এ আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশেরও একটি উপলক্ষ। তাদের সম্মান ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই আমরা একত্রিত হয়েছি। বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে আমরা চাই, তারা যেন সবসময় সহযোগিতা ও সহমর্মিতা পায় এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সভাপতি সুমাইয়া আক্তার হীয়া বলেন, এই ইফতার আয়োজন মূলত ক্যাম্পাসে সৌহার্দ্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী, তাদের শারীরিক সক্ষমতা নির্বিশেষে, যেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজনে সমান মর্যাদা ও গুরুত্বের সঙ্গে অংশ নিতে পারে।
এতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হকও উপস্থিত ছিলেন।