গতকাল বৃষ্টি পর বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ঢাকা। ২০৩ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা ৪৭ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী,১৯১ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া ভারতের দিল্লি ও কলকাতা, রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, নেপালের কাঠমুন্ডু, ভারতের মুম্বাই এবং চীনের বেইজিং শহর যথাক্রমে ১৭৪, ১৬৯, ১৬৮, ১৬৭ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে তৃতীয়, চর্তুথ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।