কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তালিমুল কোরআন নূরানি মহিলা মাদরাসা পুড়ে ছাই হয়েছে। 

সোমবার (২ মার্চ) রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।  

মাদরাসার মোহতামিম মাওলানা মো. আরসাদুল ইসলাম বলেন, এই মাদরাসা এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। পরে রাত ২টার দিকে স্থানীয়রা আগুন দেখে চিৎকার-চেঁচামেচি করলে আমি ছুটে এসে দেখি মাদরাসার ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে আমাদের সবকিছু পুড়ে যায়।