দোলযাত্রায় বা দোল পূর্ণিমায় উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির থাকায় মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগামীকাল বুধবার ( ৪ মার্চ) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এ উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। এ উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।
