ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে না: ফারাহ পাহলভি

ইরানের শেষ শাহের বিধবা স্ত্রী ফারাহ পাহলভি সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুকে 'ঐতিহাসিক' হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি সতর্ক করেছেন,  এত সহজে ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে না।   

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ফারাহ পাহলভি বলেন, ভবিষ্যৎ নির্ভর করছে ইরানের জনগণের সক্ষমতার ওপর—তারা কি শান্তিপূর্ণ, আইনগতভাবে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ঐক্যবদ্ধ হতে পারবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে, জনগণের পাশে দাঁড়াতে ও রাজনৈতিক স্বার্থের জন্য হস্তক্ষেপ না করতে।
 
তিনি আরও উল্লেখ করেন তার ছেলে রেজা পাহলভিকে, যিনি সম্ভাব্য নেতৃত্বের বিকল্প হিসেবে আলোচনায় উঠে আসছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ৬৫ বছর বয়সী পাহলভি ইরানের জাতিগত সংখ্যালঘুদের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে বর্তমান সংঘাতকে বিচ্ছিন্নতাবাদী দাবিতে ব্যবহার করা উচিত নয়। আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার মেজ ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে নির্বাচিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অফ এক্সপার্টস) তাকে এই পদে মনোনীত করেছে।