দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ গ্রোসারি ক্যাম্পেইন ‘রামাদান ফেস্ট প্রেজেন্টেড বাই প্রাইম ব্যাংক’। প্যান্ডামার্টের এই আয়োজনে পবিত্র রমজান মাসজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ফ্ল্যাশ সেল, বিশাল মূল্যছাড় ও বিশেষ গিফট বক্স। মূলত রমজানের কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা ইফতার ও সেহরির প্রয়োজনীয় পণ্য, নিত্যপ্রয়োজনীয় রান্নার উপকরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রী, টাটকা শাকসবজি, বেবি প্রোডাক্ট এবং স্ন্যাকসসহ বিভিন্ন পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট কিছু পণ্যের ওপর থাকছে একটি কিনলে একটি ফ্রি (বাই ওয়ান গেট ওয়ান) অফার। পাশাপাশি, ফুডপ্যান্ডার জনপ্রিয় ‘DEALNAO’ অফারের মাধ্যমে গ্রাহকরা প্যান্ডামার্টের অর্ডারে ১৫০ টাকা পর্যন্ত বাড়তি সাশ্রয় করতে পারবেন। এর বাইরে কার্ড পেমেন্টে আরও বাড়তি সাশ্রয়ের জন্য থাকছে একাধিক ভাউচার সুবিধা।
রমজানের এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিশেষ ‘গিফট বক্স’ দিচ্ছে ফুডপ্যান্ডা। প্যান্ডামার্টে ১২৯৯ টাকার কেনাকাটা করে গ্রাহকরা এই উপহারটি সংগ্রহ করতে পারবেন। তবে উপহারের স্টক সীমিত হওয়ায় এটি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে প্রদান করা হবে।
ফুডপ্যান্ডা সম্পর্কে:ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।