বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে ঘিরে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। এই মূল্যে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে।
এছাড়া নর্দান গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, শহীদ জুয়েল স্ট্যান্ড ৬০০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ১০০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড (আপার এবং লোয়ার) ২০০০ টাকা।
ক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট কিনতে পারবেন। এজন্য www.gobcbticket.com.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।
শেষ ম্যাচে বাংলাদেশ কি পারবে উজবেকিস্তানকে হারাতে?
জিদানের কোচিং নিয়ে বিস্ময়কর মন্তব্য গ্যারেথ বেলের