জাল টাকা সরবরাহে জড়িত দুজন গ্রেপ্তার

ঢাকার তুরাগে অভিযান চালিয়ে জাল নোট ও সরঞ্জামসহ দুজনকে গেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে তুরাগের ডলিপাড়া বাদলদী এলাকায় হোসনে আরা আক্তারের চারতলা ভবনের চতুর্থতলায় অভিযান চালিয়ে জাল টাকা সরবরাহকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তাররা হলেন জালনোট কারবারি চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান ও তার সহযোগী কেফায়েত উল্লাহ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, লেজার প্রিন্টিং ডাইস, প্রিন্টার এবং মোবাইল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার র‌্যাব-৩-এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।