বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১,৬৪৬ পিস শাড়ী, ৩,৯৬২টি থ্রি-পিস/শার্ট-পিস/চাদর/কম্বল, ৫,১৫৪টি তৈরি পোশাক, ১,৮৮৭ মিটার থান কাপড়, ৫,৮৫১টি ইমিটেশন গহনা, ৬,০৬,২৪১টি কসমেটিক্স সামগ্রী, ১০,৪০,১৯৬ পিস আতশবাজি, ৪,৭১১ ঘনফুট কাঠ, ১,০৪,৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮,৬২৮ ঘনফুট বালু, ১৭,১৩০ কেজি চা পাতা, ৮,৭১৫ কেজি সুপারি, ৪১৮টি মোবাইল, ৭,৮৪৮ পিস মোবাইলের ডিসপ্লে, ৩৪,১১১ পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৮ হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১,৭৫৮টি চশমা, ৩,৭৮,২৩২ হাজার প্যাকেট চকলেট, ৭,৬৩৭ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫৬,৬২২ কেজি জিরা, ১৮,৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭,৯৭২ কেজি চিনি, ৩৪,০৫৭ কেজি সার, ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১,৪৫১ কেজি কারেন্ট জাল, ৭৪৩ লিটার ভোজ্য ও জালানী তেল, ৫৬০ প্যাকেট কীটনাশক, ৬,০৪,৭৮৮ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, ০৯টি কষ্টি/বেলে পাথর, ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ০৬টি প্রাইভেটকার, ০৩টি ট্রলি, ৬১টি সিএনজি/ইজিবাইক/ অটোরিকশা/ঠেলাগারি, ৯১টি মোটরসাইকেল এবং ৮৩টি বাইসাইকেল/ভ্যান ও ৯৭টি নৌকা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-১৪টি দেশি/বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গোলাবারুদ। বিজ্ঞপ্তি