মাধবপুরে ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮ চোরাই গরু জব্দ

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকা মূল্যের ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সীমানা নিরাপত্তা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত গাঁজা ও গরুর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদক পাচারকারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পরে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।