সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুলাল দেব নামে মাধবপুরের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাতছড়ি-চাকলা এলাকার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব শ্বশুরবাড়ি চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে, তিনি মাধবপুর উপজেলার মনতলা বাজারের পরিচিত ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, তা  বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের মৃত্যু, আহত ৬৬৪

চলতি বছরের আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৬৪ জন। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছে। এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ৬১ জন ছিলেন শিক্ষার্থী, যা দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আগস্ট মাসে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এই সময়ে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর প্রায় ৩৬ দশমিক ৫৯ শতাংশই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। একইভাবে মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩৫ দশমিক ৬৭ শতাংশের সঙ্গে মোটরসাইকেলের সম্পৃক্ততা ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত