‘পটিয়ার এমপিকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে’ 

সংযত আচরণ না করলে পটিয়ার এমপিকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া। তিনি বলেন, হিংসাত্মক মনোভাব নিয়ে পটিয়াকে শাসন করতে চাইলে পটিয়ার শান্তিকামী মানুষ বসে থাকবে না। তিনি বলেন, আপনি (এনাম) নির্বাচিত এমপি। সকলের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এনামুল হককে ইঙ্গিত করে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিএনপি নেতা আব্দুল মোনাফ ও জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, ছনহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রশিদ দৌলতি, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু সেলিম মাষ্টার, হাজী দিল মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আবুল হাসেম মেম্বার, জাগির মেম্বার, আব্দুল মাবুদ, জাফর ভান্ডারী, কাসেম চেয়ারম্যান, আলী আজগর আকবরী, সোহেল, লোকমান, কবিয়াল ইউসুফ, মফিজ উদ্দিন, রহিম চৌধুরী, বেলাল, আনোয়ার হোসেন রুবেলসহ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।