মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের এক সপ্তাহের মাথায় ‘বেশ কয়েকজন’ মার্কিন সেনাকে বন্দী করার দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
লারিজানি জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের বাহিনী কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। তবে ঠিক কতজন সেনাকে বন্দী করা হয়েছে কিংবা কোন পরিস্থিতিতে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি ইরানের দাবি সত্য হয়, তাহলে এটি আঞ্চলিক পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে।
এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।