লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৩টি শিশু।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রবিবার এই হালনাগাদ তথ্য জানিয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১ হাজার ১৩০ জন।

গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর ভাষ্য, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা।